ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৩:৩১ দুপুর

ঈদে রাবেয়া সেতু’র ‘চাঁদ রূপসী কন্যা’

রাবেয়া সেতু

অভি মঈনুদ্দীন ঃ ‘বাংলার গায়েন’ নামের রিয়েলিটি শো’র কথা সবারই মনে থাকার কথা। এই রিয়েলিটি শো’তে অংশগ্রহন করে বেশ আলোচনায় চলে এসেছিলেন নরসিংদীর মেয়ে সঙ্গীতশিল্পী রাবেয়া সেতু। ২০২০ সালে করোনাকালীন সময়ে হওয়া এই রিয়েলিটি শো’র প্রতি সারা দেশের দর্শকের বিশেষ মনোযোগ ছিলো। কারণ করোনাকালীন সময়ে যেখানে ঘর থেকেই কেউ বের হতে চাইতেন না। কিন্তু সেই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিযোগিরা এই ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আর এই রিয়েলিটি শো’তেই অংশগ্রহন করে ফার্স্ট রানার আপ হয়েছিলেন রাবেয়া সেতু। তার বাবার নাম রহমত উল্লাহ ও মায়ের নাম শিখা বেগম।

রাজধানীর সঙ্গীত কলেজে সঙ্গীত বিষয়ে অনার্স করছেন রাবেয়া সেতু। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ছোটাবন্দ গ্রামে। পাঁচ বছর বয়স থেকেই নরসিংদীর শিল্পকলা একাডেমি’তে গান শিখেছেন। পল্লীগীতি, নজরুল, ও উচ্চাঙ্গ সঙ্গীতে একাডেমিতে তালিম নিয়েছেন তিনি। এরপর নিতাই সাহা ও হরিমোহন দেবনাথের কাছে গানে তালিম নেন তিনি। ২০১২, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে রাবেয়া সেতু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কৃত হন। এখন পর্যন্ত অর্ধ শতাধিক মৌলিক গানে কন্ঠ দিয়েছেন তিনি। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো এ মিজানের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘সাড়ে তিন হাত’, জসীম উদ্দিন আকাশের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘নগরের জাদুকর’, আহমেদ খসরুর লেখা ও দেলোয়ার শাহনেওয়াজের সুরে ‘বৈদেশি বন্ধু’, বাউল কবি শ্রাবণ কাজী শাহ’র কথা ও সুরে ‘পীরিতের বাজারে আগুন লাগছে’সহ আরো বেশকিছু গান। সম্প্রতি রাবেয়া সেতু বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী ও ঢাকাতে স্টেজ শো’তে অংশগ্রহন করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন।

রাবেয়া সেতু জানান, আসছে ঈদেও তার নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। রাবেয়া সেতু বলেন,‘ একজন পেশাদার শিল্পী হিসেবে বাংলার গায়েন আমাকে একটি প্লাটফরম তৈরী করে দিয়েছে, যাতে আমি আমার নিজেকে গানের ভুবনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। এ জন্য বাংলার গায়েন’র প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আমার জেলা শিল্পকলা একাডেমি, আমার দুই গানের গুরু, বাংলার গায়েন’র সকল বিচারকবৃন্দ’সহ আমাকে যারা সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন। পরম কৃতজ্ঞতা আমার বাবা মা ও আমার বোনের কাছে। গানে বিষদ জেনে বুঝেই নিজেকে একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সবার দোয়া আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন

আগামী ঈদে ‘চাঁদ রূপসী কন্যা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার শাহ নেওয়াজ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি