ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৩:০৮ দুপুর

লালন স্মরণোৎসবে গাঁজা-মাদক নিষিদ্ধ

লালন স্মরণোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায়

এবারের লালন স্মরণোৎসবে লালনের মাজার ও এর আশপাশে গাঁজা ও মাদকসেবন সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি সেখানে মাদক সেবন বা বিক্রি করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি করেছেন তিনি।

লালন স্মরণোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।

সভায় বলা হয়, লালন একাডেমির উদ্যোগে প্রতিবছর দোলপূর্ণিমায় ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব উদযাপন করা হয়ে থাকে। অনুষ্ঠানমালার মধ্যে থাকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। তবে এবার পবিত্র রমজান মাসের কারণে তিন দিনের পরিবর্তে এক দিনের অনুষ্ঠান হবে। প্রতি বছরের নিয়মিত আয়োজন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা এবার থাকছে না।

আরও পড়ুন

লালন একাডেমির পক্ষ থেকে আগামী ১৩ মার্চ সন্ধ্যায় এবং রাতে বাউল ভক্ত-ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। তবে পরের দিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল-ফকিরদের নিজস্ব উদ্যোগে পূর্ণসেবা প্রদান করা হবে।

বাউলসম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোলপূর্ণিমা তিথিতে লালন মাজারে উৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোলপূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন। একই সঙ্গে প্রতিবছর অক্টোবর মাসে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবস পালিত হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান