ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ১১:১৮ দুপুর

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে চুরি

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে চুরি। প্রতীকী ছবি

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিনের বেলায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রুহুল ও জবাইদুল নামে দুই ভাইয়ের ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিয়ালঝুলি গ্রামের ধান ব্যবসায়ি রুহুলের বাড়িতে। এসময় বাড়িতে কেউ ছিল না বলে জানা গেছে।

চুরির বিষয়ে রুহুলের ভাই জবায়দুর বলেন, সকালে আমরা ব্যবসায়িক কাজে কালীগঞ্জ বাজারে গিয়েছিলাম। আর বাড়ির মহিলারাও পারিবারিক গোরস্থানে গিয়েছিল কবর জিয়ারত করতে এই সুযোগে দুষ্কৃতিরা আমাদের ঘরে ঢুকে আলমারি ও ট্রাঙ্কের তালা ভেঙে আমার ভাই রুহুলের ২ লাখ ৭০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং আমার ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়েছে।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫