ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ১০:৪৯ দুপুর

ইকবালের দোকানে ১ টাকায় মেলে ইফতারসামগ্রী 

ইকবালের দোকানে ১ টাকায় মেলে ইফতারসামগ্রী 

নিউজ ডেস্ক:     মাত্র এক টাকায় ইফতারসমগ্রী বিক্রি করে সাড়া ফেলেছেন খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার চা দোকানী ইকবাল। প্রায় ২৪ বছর ধরে তিনি চা বিক্রি করছেন ওই এলাকায়। রমজান আসলেই তিনি এক টাকা করে ইফতার সামগ্রী বিক্রি করতে শুরু করেন।

ইকবালের দোকানে আলুর চপ, পিয়াজু, মরিচের চপ ও বেগুনি যাই কিনবেন প্রতিপিসের মূল্য নেওয়া হয় এক টাকা করে। রয়েছে ছোলাও। শুধুমাত্র ভাজা ছোলা বিক্রি হচ্ছে কেজি দরে। ১২০ টাকা করে ছোলার কেজি বিক্রি করেন তিনি।

ইকবাল জানান, শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এ কাজটি করছেন। প্রথম কয়েক বছর তিনি একাই এ কাজটি করলেও ৩-৪ বছর পর থেকেই তার সাথে যুক্ত হয়েছেন স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তি। নিজেরাই সেখানে শ্রম দিচ্ছেন তারা। ক্রেতাদের কাছে ইফতার সামগ্রী নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিক্রি করছেন তারা। এবারের রমজানের প্রথম দিন থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তার দোকানে। 

ইকবাল হোটেল এন্ড রেষ্টুরেন্টে রমজানের প্রথম দিন সাত হাজার টাকার ইফতারির পাশাপাশি দুই কেজি ছোলা বিক্রি হয়। দ্বিতীয় দিন ৩ মার্চ বিক্রি হয় তিন কেজি ছোলা এবং আট হাজার টাকার ইফতারি। 

প্রতিদিন জোহরের নামাজের পরই ইফতারি তৈরি শুরু করেন ইকবালসহ তার সহকর্মীরা। বিকেল ৪টা থেকেই শুরু হয় বিক্রি। আশপাশের ক্রেতারাই কিনে নিয়ে যান ইকবালের ইফতারি। 


ইকবালের সহযোগিতা করছেন এমন একজন পার্শ্ববর্তী ব্যবসায়ী মো. পর্বত। তিনি জানান, প্রতিদিনের ইফতার বিক্রিতে তাদের ১৮০০ থেকে ২০০০ টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। ইকবালসহ তারা সবাই এ ভর্তুকি দিয়ে থাকেন। এর ফলে যারা চড়া দামে ইফতারি কিনতে সামর্থ্য রাখেন না তারাও এখান থেকে ইফতারি কেনার সুযোগ পাচ্ছেন। 

আরও পড়ুন

তিনি আরো জানান, প্রতিদিন একটি পরিবারের ইফতারি কিনতে ১৫০ টাকার বেশি খরচ হয়। সেখানে ইকবালের দোকান থেকে মাত্র ৩০ টাকার মধ্যেই মিলছে প্রায় সব ধরনের ইফতারি পণ্য। 

ইকবাল জানান, প্রায় ২৪ বছর ধরে তিনি সেখানে চা দোকান দিয়ে আসছেন। রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার ফলে তিনি একমাস ইফতারি তৈরি করে বিক্রির উদ্যোগ নেন। সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে তিনি প্রতিটি আইটেম মাত্র এক টাকা দাম নির্ধারণ করেন। এতে লাভ নয়, বরং ভর্তুকি দিতে হচ্ছে তাকে। 

মানসিক প্রশান্তি পান উল্লেখ করে তিনি বলেন, ১১ মাস তিনি ব্যবসা করেন আর রমজানের একমাস রোজাদারদের সেবা করেন। 

ইকবালের এ কাজটিকে মহৎ কাজ উল্লেখ করে স্থানীয় অনেক ব্যবসায়ীও এগিয়ে আসেন। বিগত ১৮/১৯ বছর ধরে পার্শ্ববর্তী ব্যবসায়ী, চাকরিজীবীরাও ইকবালকে আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করে আসছেন। এতে ইকবালের ‘এক টাকার ইফতার’ বিক্রির পরিমাণও বাড়ছে। আশেপাশের অনেকেই এখন ইকবালের ইফতারির নিয়মিত ক্রেতা। 

ইকবাল জানান, গরিব-ধনী বলে কোনো কথা নেই। যিনিই ক্রেতা হিসেবে আসবেন তিনিই পাবেন প্রতিটি আইটেম এক টাকায়। তাকে সহযোগিতা করছেন পার্শ্ববর্তী ব্যবসায়ী আব্দুল খালেক, গোবিন্দ দাস, ট্রাক চালক শিবু, ইলেকট্রিক কোদানকার রাহান, স্কুল শিক্ষক সোহেল, স্কুল কর্মচারী শেখ রুবেল, ব্যবসায়ী পর্বত, কাঠ ব্যবসায়ী নিরঞ্জন, গ্যাসের দোকানদার জনি, মুদি দোকানদার জুয়েল, আইসক্রীম ব্যবসায়ী মিজানসহ অনেকেই। গত বছর রমজানে তার ৫৫ হাজার টাকা ভর্তুকি যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬