ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ১০:১৩ দুপুর

কাতারে যাওয়ার সময় রাঙ্গুনিয়া যুবলীগের নেতাকে গ্রেপ্তার

কাতারে যাওয়ার সময় রাঙ্গুনিয়া যুবলীগের নেতাকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  কাতারের দোহায় যাওয়ার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

গতকাল মঙ্গলবার  তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম সাফাতুল মাজদার। 

ওসি এটিএম সাফাতুল মাজদার বলেন, “রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কাতারে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

আরও পড়ুন

তিনি আরো বলেন, “গতকাল রাত ১১টার দিকে তার গ্রেপ্তারের তথ্য রাঙ্গুনিয়া থানাকে অবহিত করে ইমিগ্রেশন পুলিশ। তাকে আজ রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসা হবে।” 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ