ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৯:৫৬ সকাল

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আরও দুইজন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আরও দুইজন, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আরও দুজন নতুন বিশেষ সরকারী নিয়োগ দেওয়া হয়েছে।শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে আজ বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপদেষ্টাদের সহায়তার জন্য শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালীন এরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারীকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে আলুর বাম্পার ফলনেও বড় ধরণের লোকসানে কৃষক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে হুইপদের শ্রদ্ধা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

বগুড়ার কাহালুতে বালু বোঝায় ট্রাকের চাপায় এক পা হারালো চার্জার ভ্যান চালক

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার