ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৯:৩৮ সকাল

দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি

দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দীর্ঘস্থায়ী শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের ‘শক্তিশালী নেতৃত্বে’ কাজ করতে প্রস্তুত। তার এই বক্তব্য এমন সময় এলো যখন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার কয়েকদিন পর কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। হোয়াইট হাউজের ‘বাগবিতণ্ডার’ ঘটনাকে দুঃখজনক বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। কারণ ট্রাম্প তখন অভিযোগ করেছিলেন যে আলোচনার টেবিলে বসার জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন না জেলেনস্কি। ইউক্রেনের এই নেতা যুদ্ধ শেষ করার প্রাথমিক কিছু ধাপের কথাও তুলে ধরেন। দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলে উল্লেখ করে ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত এবং প্রথম ধাপে যুদ্ধবন্দিদের মুক্তি ও আকাশে যুদ্ধবিরতি-ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা যেতে পারে যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়। তিনি আরও বলেন, এরপর আমরা দ্রুত পরবর্তী ধাপগুলো শেষ করতে চাই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে কাজ করতে চাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, শুক্রবারের ওই বৈঠকটি যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। তিনি বলেন, এটা দুঃখজনক যে, বিষয়টি এভাবে ঘটে গেছে। এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি ব্যর্থ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে ওই চুক্তি ব্যর্থ হওয়ার পর ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

গত সপ্তাহে হোয়াইট হাউজে উত্তপ্ত ওই বৈঠকে কূটনীতিক সম্পর্ক ভেঙ্গে পড়ার পর মঙ্গলবার ইউক্রেনে এই খবর ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্র কিয়েভে সামরিক সহায়তা বন্ধের বিষয়টি স্থগিত ও পর্যালোচনা করছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। বিশেষ করে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যা করেছে আমরা সেটাকে সত্যিই মূল্যবান বলে মনে করি। আমাদের মনে আছে সেই মুহূর্ত যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভলিন মিসাইল দিয়েছিলেন, যা পরিস্থিতি বদলে দিয়েছিল। আমরা এর জন্য কৃতজ্ঞ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী