ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৯:০৪ সকাল

‘বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

‘বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বেশকিছু দিন ধরেই গুঞ্জন চলছিল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম নিয়ে। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ে করে সংসারও করছেন। তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন তমা মির্জা।

মঙ্গলবার (৪ মার্চ) অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেন তিনি। এতে তমা লিখেছেন, ‘আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।’

এই নায়িকা আরও লিখেছেন, ‘আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুন

প্রসঙ্গত, নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান