পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমে একটি নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাত শিশুও রয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) পুলিশ ও উদ্ধার পরিষেবা এ তথ্য জানিয়েছে। বুধবার (৫ মার্চ) প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বান্নু এলাকায় রমজান মাসের ইফতারের পরপরই ঘটনাটি ঘটে। এসময় নিরাপত্তা স্থাপনার পাশের একটি মসজিদের ছাদে বিস্ফোরণটি ঘটে। দুই আত্মঘাতী বোমা হামলাকারী দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে মসজিদে ধাক্কা দিলে এই বিস্ফোরণ হয়। কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরে আরও কয়েকজন ওই সামরিক স্থাপনায় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের এই প্রচেষ্টা বানচাল করে দেয়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চললে ছয়জন নিহত হন।
বান্নু হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ নওমান জানিয়েছেন, এই হামলায় ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। তারা সকলেই বেসামরিক নাগরিক, যারা ধসে পড়া ভবন এবং দেয়ালের নিচে চাপা পড়েন। একটি হাসপাতালের তালিকায় দেখা গেছে যে নিহতদের মধ্যে কমপক্ষে সাতটি শিশু ছিল। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে আরও হতাহতের সন্ধান করা হচ্ছে বলেও জানানো হয়।
আরও পড়ুনহামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে আফগান সীমান্তের কাছে পাকিস্তানি পুলিশ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি তালেবান (টিটিপি) ইসলামপন্থি গোষ্ঠীর আক্রমণ বেড়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1774464140.jpg)

_medium_1774471188.jpg)