ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৮:২৬ সকাল

সম্পর্ক ভেঙে বিয়ে বাতিল তামান্না-বিজয়ের!

সম্পর্ক ভেঙে বিয়ে বাতিল তামান্না-বিজয়ের!,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বার্মার। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা। এরমধ্যেই হঠাৎ যেন ছন্দপতন। পথ আলাদা হয়ে গেল দুই তারকার! সপ্তাহখানেক হলো সম্পর্ক ভেঙেছেন তারা। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। তবে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়। 

কর্মক্ষেত্রে সময়টা বেশ ভালোই যাচ্ছে তামান্নার। যে গানেই নাচছেন তা-ই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। অন্যদিকে কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মালহোত্রার বাড়িতে দীপাবলির অনুষ্ঠানে তাদের ছবি দেখে অনেকেই তাদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গেছে প্রেমিকার খেয়াল রাখতে।

আরও পড়ুন

 
কিন্তু কেন ভাঙল তাদের প্রেম, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা