ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৮:২৩ সকাল

মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টারে এক পা রিয়ালের

মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টারে এক পা রিয়ালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের দুই জায়ান্ট রিয়াল-অ্যাটলেটিকো মুখোমুখি শেষ ষোলোর ম্যাচে। প্রথম লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রাখলো আনচেলোত্তির শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো এবং মরক্কান তারকা ব্রাহিম দিয়াজ। অ্যাটলেটিকোর হয়ে একটি গোল পরিশোধ করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। রিয়াল আর অ্যাটলেটিকো- মাদ্রিদ ডার্বিতে জমজমাট লড়াই। এমন একটি ম্যাচ মিস করতে চায় না কেউই। যার ফলে বার্নাব্যু কানায় কানায় ভরে উঠেছিলো। ৭৭ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলো গ্যালারিতে।

আরও পড়ুন

এমন কঠিন লড়াইয়ের শুরুতেই রিয়াল এগিয়ে গিয়েছিলো রদ্রিগোর গোলে। ৪র্থ মিনিটেই দারুণ এক শটে অ্যাটলেটিকোর জাল খুঁজে নেন তিনি। গোল হজম করার পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে অ্যাটলেটিকো। যার ফলস্বরূপ ৩২তম মিনিটে দুর্দান্ত এক স্ট্রাইকে রিয়ালের জাল কাঁপিয়ে দেন হুলিয়ান আলভারেজ। সমতায় ফেরে অ্যাটলেটি। ৫৫ মিনিটে রিয়ালকে জয় এনে দেয়া দুর্দান্ত গোলটি করেন ব্রাহিম দিয়াজ। দারুণ এক ম্যাজিকে অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ও’ব্ল্যাককে ফাঁকি দিয়ে ছোট্ট একটি কোন দিয়ে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন তিনি।

তবে ম্যাচের ফল নিয়ে খুব বেশি চিন্তিত নন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। তিনি বলেন, ‘এটা খুবই ভালো একটি ম্যাচ ছিল। ফলটাও ভালো। আমরা চেয়েছিলাম, হয় জয় না হয় ড্র। আমি মনে করি, দল খুব ভালো লড়াই করেছে। মাত্র দুই গোর হজম করেছে। আমরা এখন ফিরতি লেগ নিয়ে চিন্তা শুরু করছি। আশা করি পরের লেগে ঘাটতি পুষিয়ে নিতে পারবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা