ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৫, ০৬:৩০ সকাল

‘আমাকে ফাঁসাতে একটা হত্যা মামলাই তো যথেষ্ট’

‘আমাকে ফাঁসাতে একটা হত্যা মামলাই তো যথেষ্ট’,

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। 

শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এসময় আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো। এসময় বিচারক বলেন, এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। এরপর ফারজানা রুপা বলেন, মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এসময় আসামির ডকে থাকা অবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করেন।এদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়। 

আরও পড়ুন

অপর মামলায় তাদের দুজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান