ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর

আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি : ভিনিসিউস

আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি : ভিনিসিউস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত বছর ব্যালন ডি’অর নিয়ে কম নাটক হয়নি। শুরুতে অনেকটা নিশ্চিত ছিল ভিনিসিউসের হাতেই উঠতে যাচ্ছে সেই পুরস্কার। তবে শেষ মুহূর্তের নাটকীয়তার পর বদলে যায় দৃশ্যপট। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে ওঠে ব্যালন ডি’অরের পুরস্কার। নানা নাটকীয়তার কারণে শেষ মুহূর্তে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এবার ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কট নিয়ে মুখ খুললেন ভিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মঙ্গলবার (৪ মার্চ) রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। সেখানে গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় ভিনিকে। এতদিন তা নিয়ে কোনকিছু না বললেন এবার মুখ খুলেছেন রিয়ালের এই তারকা। ভিনিসিউস বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা-ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’ ব্যালন ডি’অর জিততে না পারার প্রতিক্রিয়া জানতে চাইলে ভিনিসিউস বলেন, ‘আমি কখনও এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’

আরও পড়ুন

ভিনিসিউস আরও বলেন ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’ এদিকে মাদ্রিদ ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে ভিনি বলেন, তিনি এই ম্যাচের অপেক্ষায় আছেন। ব্রাজিলিয়ান এই তারকা চান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ডার্বি হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা