ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৫, ০৯:৩৭ সকাল

৯৯ দোররার ভয়ে ইরান যাননি রোনালদো : মার্কা

৯৯ দোররার ভয়ে ইরান যাননি রোনালদো : মার্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তেহরানে ইরানি ক্লাব ইসতেগলালের বিপক্ষে মাঠে নামে সৌদি আরবের আল নাসর। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেননি পুর্তগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে গোলশূন্য ড্র করে আল নাসর।

রোনালদোর অনুপস্থিতির পেছনে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছে, ইরানে গেলে তাকে ৯৯ দোররা মারার শঙ্কা রয়েছে, আবার কেউ বলছে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। এছাড়া, একটি ছোটখাটো চোটের কথাও শোনা যাচ্ছে। গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করলেন কেন? রোনালদো শেষবার মাঠে নেমেছেন গত শনিবার সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সাধারণত, তার মতো সুপারস্টাররা বিভিন্ন কারণে লিগের ম্যাচ মিস করলেও মহাদেশীয় প্রতিযোগিতা খেলতে চান। তাছাড়া, আল নাসর বর্তমানে সৌদি প্রো লিগে চতুর্থ স্থানে থাকায় এএফসি চ্যাম্পিয়নস লিগই তাদের প্রধান লক্ষ্য। তার উপর, প্রতিপক্ষের মাঠে ম্যাচ হওয়ায় রোনালদোর মতো খেলোয়াড়কে পেতে চাইবেন যেকোনো কোচই। কিন্তু আল নাসর যখন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড তালিকা প্রকাশ করে, সেখানে রোনালদোর নাম দেখা যায়নি। কেন নেই, তা নিয়ে শুরু হয় জল্পনা। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছে, রোনালদো ইরানে গেলে ৯৯ দোররা শাস্তি পেতে পারেন-এ কারণে তিনি সেখানে যাননি। ৯৯ দোররার গুঞ্জন আসলেই সত্যি? ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রোনালদো যখন পারসেপোলিসের বিপক্ষে খেলতে তেহরান গিয়েছিলেন, তখন তিনি একজন শারীরিক প্রতিবন্ধী নারী চিত্রশিল্পীকে আলিঙ্গন ও চুম্বন করেছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মার্কার দাবি, ইরানের আইনে এই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে গণ্য হতে পারে, যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। এ কারণেই রোনালদো ইরানে যাননি বলে দাবি করা হচ্ছে। তবে, মার্কা কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আল নাসর চেয়েছিল ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক। তারা এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে অনুরোধ করেছিল, কিন্তু এএফসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

আরও পড়ুন

 ভক্তদের ভিড় নিয়ে নিরাপত্তা শঙ্কা : স্প্যানিশ সংবাদমাধ্যম এএস অবশ্য ভিন্ন তথ্য দিয়েছে। তাদের মতে, ২০২৩ সালে রোনালদো তেহরান সফরের সময় যে হোটেলে তিনি অবস্থান করেছিলেন, সেখানে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন, যা একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আল নাসর মনে করেছিল, এবারও রোনালদো গেলে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে, যা তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণেই আল নাসর চেয়েছিল ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজি না হওয়ায় রোনালদোকে ইরানে না নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস অবশ্য ৯৯ দোররার শাস্তি বা নিরাপত্তা ঝুঁকির বিষয়ে কিছু বলেনি। তারা বলছে, আল নাসর কোচ স্টেফানো পিওলি জানিয়েছেন যে রোনালদোর হালকা চোট রয়েছে। চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। রোনালদোর পারফরম্যান্স কেমন? বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসর ১০ পয়েন্ট পিছিয়ে আছে টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে। তবে রোনালদো দারুণ ফর্মে আছেন-তিনি এই মৌসুমে ৩০ ম্যাচে ২৫ গোল করেছেন, যার মধ্যে সৌদি লিগে করেছেন ১৭টি। তাহলে আসল কারণ কী? রোনালদোর ইরান সফর বাতিলের পেছনে আইনি শাস্তির ভয়, নিরাপত্তা উদ্বেগ, নাকি শুধুই চোট-এ নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি