ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৫, ০৪:৫০ সকাল

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপির কার্যক্রম শুরু

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপির কার্যক্রম শুরু, ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। পরে দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে, তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন ।

এসময় তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চায় তারা। আর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামীলীগের রাজনৈতির ফয়সালা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান।ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতি সূচনা করার অঙ্গীকার করেন সদস্য সচিব আখতার হোসেন

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক পরিধি বিস্তৃতি ঘটানো হবে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা