বগুড়ার শাজাহানপুরে ফ্লাইওভারের দাবিতে মহাসড়ক অবরোধ : ৩ ঘণ্টা পর প্রত্যাহার, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া এলাকায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিকেল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়ক অবরুদ্ধ করেন। সন্ধ্যা ৭টায় বগুড়া জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাঝিড়াতে ওভারপাস নির্মাণের আশ্বাস দিলে ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।
সেইসাথে যতদিন ওভারপাস নির্মাণ না হবে ততদিন মাঝিড়া এলাকায় নিরাপদ রাস্তা পারাপারের জন্য স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক পুলিশ মোতায়েন এবং মাঝিড়া বাইপাস এলাকায় অস্থায়ী ডিভাইডার তুলে নেয়ার আশ্বাস দেন প্রশাসন।
স্থানীয়রা জানান, আজ সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় মাঝিড়া ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় মিরাজুল হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালক নিহত হন। তিনি উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল প্রামাণিকের ছেলে। অপরদিকে একই দিন বিকেল ৩টার দিকে একই এলাকায় বাস চাপায় শাওন (১৪) নামের এক বাস হেলপার নিহত হন। নিহত শাওন বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আল আমিনের ছেলে বলে জানা গেছে।
একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিকেল ৪টা থেকে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান এবং থানার ওসি ওয়াদুদ আলম। তারা উত্তেজিত জনতাকে প্রশাসনের করণীয় সম্পর্কে বুঝিয়ে বলেন এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের উপস্থিতি এবং তার কাছ থেকে আশ্বাস দাবি করেন।
আরও পড়ুনএকপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্লাস্টিকের তৈরি রোড ডিভাইডারে আগুন দেয়। এতে মহাসড়কে থাকা যানবাহন চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিকেল সোয়া ৪টার দিকে ক্যাপ্টেন আবরার জিহার রাফির নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তাতেও কাজ হয়নি।
অবশেষে সন্ধ্যা সোয়া ৭টায় বগুড়া জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুততার সাথে মাঝিড়াতে ওভারপাস নির্মাণের আশ্বাস দিলে সোয়া ৩ ঘণ্টার মহাসড়ক থেকে অবরোধের তুলে নেন তারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774464518.jpg)




