বগুড়ার ধুনটে বিকাশ এজেন্টের ১০ লাখ টাকা চুরি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে বিকাশ এজেন্টের প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী গ্রামের মজনু আলম মথুরাপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করে আসছেন। গতকাল আসরের নামাজ আদায়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে পাশেই মসজিদে যান। এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোন লোকজন ছিল না। এ সুযোগে কে বা কারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়। মজনু আলম নামাজ আদায় শেষে দোকানে এসে টাকা চুরির বিষয়টি টের পান। ব্যবসার টাকা হারিয়ে মজনু আলম অচেতন হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774464518.jpg)




