ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ০১:৫০ দুপুর

বগুড়ার আদমদীঘিতে খামার থেকে চারটি গরু চুরি

বগুড়ার আদমদীঘিতে খামার থেকে চারটি গরু চুরি। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে চোরেরা কদমা গ্রামের ইঞ্জিনিয়ার রুহুল আমিনের গরুর খামার থেকে গরুগুলো চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, উপজেলার কদমা গ্রামের ইঞ্জিনিয়ার রুহুল আমিন ও তার ভাইদের কদমা মৎস্য প্রজেক্টের রাস্তার পাশে তাদের হ্যাচারি ও গরু পালনের খামার রয়েছে। ওই খামারে বিদেশি জাতের ছোট বড় আটটি গরু লালন-পালন করা হয়।

আরও পড়ুন

গতকাল রোববার দিবাগত রাত ১১টার পর চোরচক্র খামারের দরজার তালা কেটে বিদেশি জাতের চারটি গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যায়। গরু চারটির বর্তমান বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। এ চুরি ঘটনায় থানায় অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি