ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ০১:১৪ দুপুর

রমজানে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

সংগৃহীত,রমজানে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে। একই সঙ্গে আশাঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানান।

রবিবার (২ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।  

এ ছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন


এ ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। 
অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিন দিন বজ্র-শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।


এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

বাহরাইন-কুয়েত ও সৌদিতে ফের ইরানের হামলা

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী

ভালুকায় ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক