ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ১১:২৮ দুপুর

ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই : স্বরাষ্ট্র সচিব

সংগৃহীত,ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই : স্বরাষ্ট্র সচিব

প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিনিয়র সচিব বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নাম থাকবে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বিধ্বস্ত পুলিশবাহিনী দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

নাসিমুল গনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা ও ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উসকানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, ছুটির দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে নেই। তারা ১২ থেকে ১৪ ঘণ্টা করে কাজ করেন। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা