ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ০৯:১২ সকাল

যে কারণে বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী

যে কারণে বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়েছে। তার সময়কালে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমায় তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২ মার্চ) পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। উপস্থিত ২৭৩ জন সংসদ সদস্যের মধ্যে ১৮২ জন হেম্মতির বিরুদ্ধে ভোট দেন, যা তার অপসারণের পথ প্রশস্ত করে। বিপক্ষে ভোট দেন ৮৯ জন। ইরানে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল। যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আরও পড়ুন

প্রায় আট মাস আগে হেম্মতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হেম্মতি নিয়োগ পাওয়ার পর থেকে গত আট মাসে ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে। উল্লেখ্য, বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যা গত বছরের আগস্টে ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি