ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ০৮:৩৬ সকাল

রাজধানীর শাহজাদপুরে হোটেলে আগুনে নিহত ৪ 

রাজধানীর শাহজাদপুরে হোটেলে আগুনে নিহত ৪,

মফস্বল ডেস্ক: রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুনের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

আজ সোমবার (৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী