ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

আবরার ফাহাদ পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পদক

আবরার ফাহাদ পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পদক, ছবি: সংগৃহীত|

স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ। সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডি থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে 

এতে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর