ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৫:০৪ বিকাল

জয়পুরহাটের পাঁচবিবিতে হারিয়ে যাওয়া ৩৬ মোবাইল ফোন উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে হারিয়ে যাওয়া ৩৬ মোবাইল ফোন উদ্ধার

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে চুরি ও হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরে দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ। দুই মাস আগে উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা তাদের চুরি ও হারানো মোবাইল ফোন উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরির প্রেক্ষিতে আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলো আজ শনিবার (১ মার্চ) দুপুরে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলাম।

আরও পড়ুন

এ সময় তিনি জানান, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার ভুক্তভোগী মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন। এসব মোবাইল উদ্ধাররে আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ