ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৪:৪৩ দুপুর

লালমনিরহাটে একই স্থানে তিন ছিনতাই, আটক ১

লালমনিরহাটে একই স্থানে তিন ছিনতাই, আটক ১, প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিজপাড়া এলাকায় চেতনানাশক দিয়ে দুইটি অটোরিকশা ছিনতাইয়ের পরদিনই অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর প্রায় দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে। একই এলাকায় মাত্র দুইদিনের মধ্যে এমন তিনটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে। গত মঙ্গলবার দুপুরে রুহুল আমিন নামের এক অটোরিকশা চালককে চেতনানাশক দিয়ে অচেতন করে রাস্তায় ফেলে তার অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

একইদিন রাত ৮টায় শহিদুল ইসলাম নামের আরেক অটোরিকশা চালককে অচেতন করে তারও অটোরিকশা ছিনতাই করা হয়। পরদিন নিজপাড়া স্কুল সংলগ্ন এলাকায় নজির উদ্দিন নামের এক গরু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১ লাখ ৪১ হাজার টাকা ছিনতাই করে অজ্ঞাতরা।

অপর ভুক্তভোগী নজির উদ্দিন বলেন, আমি গরুর ব্যবসা করি। গরু ক্রয়ের টাকা পরিশোধ করার জন্য বটতলা এলাকা থেকে বুড়িরবাজার যেতে নিজপাড়া স্কুলের পিছনের রাস্তার মোড়ে কয়েকজন আমাকে আটক করে। চেইন দিয়ে গলা পেঁচিয়ে ধরে ক্ষুর জাতীয় কিছু দিয়ে আমার হাত ও পিঠে আঘাত করে ছিনতাইকারীরা। আমার কাছে থাকা ১ লাখ ৪১ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়। তারপর আমি আমার পরিচিত লোকদের ফোন করলে তারা আমাকে হাসপাতালে নিয়ে আসে।

নিজপাড়া এলাকার আশরাফুল আলম বলেন, গত মঙ্গলবার দুপুরে নিজপাড়া পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় এক অটোচালককে চেতনানাশক দিয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাতরা। একইদিন নিজপাড়া মসজিদের সামনে আরেকজন অটোচালককে একই কায়দায় অচেতন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরদিন নিজপাড়া স্কুল সংলগ্ন মোড়ে আরেকজন গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই এলাকায় দুইটি পুলিশ বক্স ও পুলিশি টহল জোরদারের দাবিও জানান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, আমরা ওই এলাকায় পুলিশি টহল জোরদার করেছি। প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আমরা চক্রটির এক সদস্যকে গ্রেফতার করেছি এবং একটি অটোরিকশা উদ্ধার করেছি।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আমরা অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। ওই এলাকা পরিদর্শন করে চেকপোস্ট চালু করা হবে। লালমনিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের যা করা দরকার আমরা তাই করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা