ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৩:৫৫ দুপুর

মিটে গেল জাভেদ-কঙ্গনার পাঁচ বছরের আইনি লড়াই

জাভেদ-কঙ্গনা

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান লেখক-গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের আইনি দ্বন্দ্বপাঁচ বছর ধরে চলমান। সর্বশেষে গেল মাসে সেই মামলায় কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির করেন মুম্বাই আদালত। এবার সেই মামলার নিষ্পত্তি করে নিলেন বলিউডের দুই তারকা। শুধু তাই নয়, কোর্ট চত্বরে হাসিমুখে একফ্রেমে ধরাও দিয়েছেন জাভেদ-কঙ্গনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টর দিকে নিজেদের আইনজীবীর সঙ্গে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছন দুই তারকা। সেখানেই আলোচনার মাধ্যমে ২০২০ সালে দায়ের করা মানহানি মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বলিউডের প্রবীণ গীতিকার।

সুখবরটি জানিয়ে কঙ্গনা বলেন, ‘আজ আমি ও জাভেদজি আমাদের আইনি লড়াই মিটিয়ে নিলাম। মধ্যস্থতার বিষয়ে জাভেদজি ভীষণ দয়ালু এবং প্রাণবন্ত। শুধু তাই নয়, আমার পরবর্তী সিনেমার জন্য গান লিখবেন বলেও কথা দিয়েছেন তিনি।’

আরও পড়ুন

২০২০ সালে বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় ছিল পুরো ভারত। আত্মহত্যা না খুন- সেই মীমাংসা আজও হয়নি। ওই সময় সোশাল মিডিয়ায় বিস্তর আলোচনা-সমালোচনা হয়। তবে সবাইকে ছাপিয়ে যায় কঙ্গনার বক্তব্য। সুশান্ত বলিউডের স্বজনপোষণ বা ‘নেপোটিজম’র শিকার বলে মন্তব্য করে এর জন্য গীতিকার জাভেদ আখতারকে দায়ী করেন কঙ্গনা। তারপরই তিনি কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মুম্বাই আদালতে সেই মামলায় ৪০ দিন শুনানিতে হাজির হননি কঙ্গনা। ফলে শুনানি ক্ষতিগ্রস্ত হয়। গেলে মাসে বিচারক জানিয়ে দেন, কঙ্গনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আগে শেষ সুযোগ দেওয়া হচ্ছে তাঁকে। অন্যথায় গ্রেপ্তারি এড়ানো কঠিন হবে তাঁর। এর প্রায় এক মাস পর অভিনেত্রী নিজেই জানালেন, তাঁরা মধ্যস্থতা করে মানহানি মামলা নিষ্পত্তি করেছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি