বিচ্ছেদের কারণ ফাঁস করলেন গোবিন্দ পত্নী সুনীতা
বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে তোলপাড়, বিয়ের ৩ দশক পর নাকি গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ হচ্ছে। আর তাদের এই বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন সুনীতা আহুজা। গোবিন্দ এ বিষয়ে বেশি কিছু না বললেও সুনীতার কিছু বক্তব্য চর্চায় ইন্ধন জুগিয়েছে। যেমন, কখনও যশবর্ধনের উপস্থিতিতেই তিনি ছবিশিকারিদের জানিয়েছেন, তার স্বামী ভ্যালেন্টাইনের সঙ্গে রয়েছেন এ কথায় নতুন করে শোরগোল শুরু হয়েছিল। রটনা, গোবিন্দ নাকি এক মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। কখনও আবার এমন দাবি করেছেন, তৃতীয় ব্যক্তি তো কিছুতেই তাদের জীবন থেকে যাবে না। নিজের জন্মদিন একাই পালন করেন ইত্যাদি।
পাশাপাশি এটাও শোনা গিয়েছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। আইনজীবী জানিয়েছিলেন এ কথা। ঈশ্বরের কাছে সুনীতা না কি প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। রটনা আরও জোরালো, গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা উল্টোদিকের একটি বাড়িতে।
গত অক্টোবর নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর জখম হন অভিনেতা ও রাজনীতিবিদ। নিজের রিভলভারের গুলিতে জখম হয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী শিল্পা শেঠি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন, সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তা হলে কি গোবিন্দ-সুনীতা ভালো নেই? এই ঘটনা কি তারই আভাস? অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। চর্চার কারণে যখনই বিষয়টি জটিল থেকে জটিলতর তখনই মুখ খুললেন সুনীতা। তার কথায়, মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্টস পরে থাকি।
আরও পড়ুনএ দিকে উনি রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে কর্মকর্তারা বাড়িতেই আসেন। বাধ্য হয়ে তাই আমরা ওর অফিসে থাকি। পুরোটাই নিজেদের আব্রু বজায় রাখতে। এছাড়া তিনি আরও বলেন, গোবিন্দের ‘ভ্যালেন্টাইন’ তার কাজ। কাজ ছাড়া অভিনেতা থাকতে পারেন না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








