ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৩:১১ দুপুর

বগুড়ার শিবগঞ্জে এক কেজিও ধান সংগ্রহ হয়নি, লক্ষ্যমাত্রা কমানো হয়েছে চালেরও

বগুড়ার শিবগঞ্জে এক কেজিও ধান সংগ্রহ হয়নি, লক্ষ্যমাত্রা কমানো হয়েছে চালেরও

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা, জামুরহাট ও শিবগঞ্জ সদরের এলএসডি তিনটি গোডাউনে এবার এক কেজি ধানও সংগ্রহ  করতে পারেনি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬৬ মেট্রিকটন চাল কম সংগ্রহ করা হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সংগ্রহ অভিযান শেষ করা হয়। অভিযানের ১০৪ দিনে কোন কৃষক আসেনি এলএসডি ওই তিন গোডাউনে ধান নিয়ে।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকারিভাবে ১ হাজার ৩৮৬ মেট্রিকটন ধান এবং ২ হাজার ৭১৯ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়। কিন্তু চাল সংগ্রহ করা হয় ১ হাজার ৩৫৩ মেট্রিক টন। সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং লিফলেট বিতরণসহ লোকবল দিয়েক্যাম্পেইন করার নিয়ম ছিল। অভিযোগ উঠেছে, উপজেলা খাদ্য অধিদফতরের পক্ষ থেকে ওই নিয়মগুলো পালন করা হয়নি। ক’জন কৃষকের অভিযোগ, সরকারিভাবে গোডাউনে ধান কেনা হচ্ছে এবং দাম কত সে বিষয়ে তারা কিছুই জানেন না, যদি  জানতেন অনেক কৃষক সরকারি গোডাউনে ধান বিক্রি করতেন।

আরও পড়ুন

উপজেলা খাদ্য কর্মকর্তা বিতোশ কুমার কুন্ডু জানান, সরকারি মূল্যের চেয়ে বাজারে ধানের মূল্য বেশি হওয়ায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা যায়নি। ধান সংগ্রেহের জন্য মাইকিং লিফলেট বিতরণ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি তার এড়িয়ে যান। তিনি আরও জানান, চালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭১৯ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চুক্তিবদ্ধ চালকল মালিকদের পরামর্শ মোতাবেক লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। উল্লেখ্য, এবার সরাসরিভাবে চাল প্রতি কেজি ৪৭ টাকা এবং ধান প্রতি কেজি ৩৩ কাটা দরে  কেনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর