ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৩:০২ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবি’র পণ্য অবৈধভাবে বিক্রি ও মজুদ ২ ব্যবসায়ীর জরিমানা 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবি’র পণ্য অবৈধভাবে বিক্রি ও মজুদ ২ ব্যবসায়ীর জরিমানা। প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবি’র পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে ২ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্র্রেট আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে অভিযান পরিচালনার সময় গোলাপবাগ হাটের মুদি দোকানদার সাইফুল ইসলামকে টিসিবি’র সয়াবিন তেলের বোতলসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই হাটের মুদি দোকানদার বাচ্চু মিয়াকে ২৮ লিটার টিসিবির সয়াবিন তেলসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ্যভাবে মজুদ ও বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ পরিচালনার সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রওশানুল কাওছার, গোবিন্দগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেওয়া হয়। কিন্তু সেই পণ্য এখানে মজুদ রেখে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবি’র পণ্যসহ আটক করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি