চট্টগ্রামে এসআইর ওপর হামলায় জড়িত দুই ছিনতাইকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এলাকায় উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীর ওপর হামলায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ওই এসআইর ওপর হামলায় হয়। ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি এবং ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানিয়েছেন, পতেঙ্গা মডেল থানায় এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ পতেঙ্গা সী বিচ-সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) একটি খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ইউসুফ আলীর টিমের গাড়িটি ইউটার্ন হয়ে ঘুরে আসার জন্য যায়। ইউসুফ আলী সী বিচ-সংলগ্ন আউটার লিংক রোডের পাশে একা অপেক্ষা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে সাইমন (২৭) ও আলী ইমাদ তাফসির (২২) নামের দুই ছিনতাইকারী এসে ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যায়িত করে ধারালো অস্ত্রের মুখে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে মারধর করে। ইতোমধ্যে সী বিচ এলাকায় টহলরত পুলিশের দল এবং আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
আরও পড়ুনসাইমন ও আলী ইমাদ তাফসিরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পুলিশের মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া, ছিনতাইয়ে ব্যবহৃত চাকু এবং মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)


