চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলো চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।
মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।
আরও পড়ুনমিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774464140.jpg)
_medium_1774471188.jpg)