ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ০৮:৩৫ সকাল

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলায় নিহত ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১ মার্চ) বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু সইকৃত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানানো হয়। বিএনপি মহাসচিব বলেন, ‘বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা ও হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব, অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জান-মাল রক্ষায় দল-মত-নির্বিশেষে সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহতের ঘটনায় শোকার্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান