ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৯ দুপুর

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। আজ শুক্রবার সন্ধ্যায় একাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পদত্যাগের কথা বলেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক। সেখানে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

পদত্যাগপত্র হাতে নেওয়ার পর শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে আসা দর্শকেরা এই পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা জামিল আহমেদকে স্বপদে থাকার জন্য অনুরোধ করেন। উপস্থিত একজন দর্শক বলেন, ‘আমি একজন শহীদের মা, শহীদ পরিবার থেকে বলছি- আপনারা যদি চলে যান, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে না।’ এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে কল দেওয়া হলে তারা ধরেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি