ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৫ দুপুর

বগুড়ার শাজাহানপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

বগুড়ার শাজাহানপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাজেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম মাঝিড়া মাস্টার পাড়া এলাকার মৃত আয়েদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মাজেদা ভোর বেলায় রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, বোতল ইত্যাদি কুড়াতে বের হন। এক পর্যায়ে তিনি মহাসড়কের ডিভাইডার পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। এতে মাজেদা বেগমের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন

শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  মহাসড়কের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলমান আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ