ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ দুপুর

জন্মদিন উপলক্ষে মেডিকেল সেবার আয়োজন করেছে জবি ছাত্র দলনেতা : বাসেদ

জবি প্রতিনিধি : জন্মদিন উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‍‍`সি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছু পরীক্ষার্থী ও অবিভাবকদের এই সেবা দেন বাসিতের অনুসারীরা। বাহাদুরশাহ পার্কে এই সেবা ক্যাম্প করেন তারা।

এসময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ, ঔষধ সরবরাহ, স্যালাইন, রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন প্রাথমিক এবং লোক কার্যক্রম করেন।

আরও পড়ুন

এবিষয়ে জানতে চাইলে মেডিকেল ক্যাম্পের সোলায়মান খান সাগর বলেন, সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বাসিত ভাইয়ের জন্মদিন একই দিনে পড়েছে। ভর্তি পরীক্ষা দিতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসায় আমাদের এই উদ্যোগ নেয়া হয়েছে।

জন্মদিনে ভিন্নধর্মী মেডিকেল ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, আমি চাইলে জন্মদিনে কেক কাটতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে জন্মদিনের ভিন্ন কিছু করা যায়, যা সুবিধা বঞ্চিত এবং সাধারণ মানুষের কাজে আসবে। যেহেতু একই দিনে জবির ‍‍`সি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আমার জন্মদিন পড়েছে, তাই বাহাদুর শাহ পার্কে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা