ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৩ দুপুর

ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন রিজভী-এ্যানি

ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন রিজভী-এ্যানি

দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’(ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি)। 

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যোগ দেবেন।

আরও পড়ুন

এ বিষয়ে গণমাধ্যমকে রুহুল কবির রিজভী জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র অনুষ্ঠানে আমি যাচ্ছি। আমার সঙ্গে এ্যানি (শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) থাকবেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ‘জাতীয় নাগরিক পার্টি’র পক্ষ থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান