ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪১ সকাল

ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

সংগৃহিত,ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের পুরো বছরজুড়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৮ হাজার ১৩৮ জন আশ্রয়প্রার্থী। এটি একটি রেকর্ড, কারণ দেশটির ইতিহাসে এর আগে কখনও আশ্রয় চেয়ে এক বছরে এত সংখ্যক আবেদন জমা পড়েনি।

এর আগের বছর ২০২৩ সালে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৯১ হাজার ৮১১ জন। শতকরা হিসেবে এক বছরে আবেদনের হার বেড়েছে ১৮ শতাংশ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীরা আবেদন করেছেন গত বছর। সবচেয়ে বেশি আবেদন এসেছে পাকিস্তান থেকে। ২০২৪ সালে ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪২ জন পাকিস্তানি, যা মোট আবেদনের ৯ দশমিক ৭ শতাংশ।

আরও পড়ুন

এক বছরে সর্বোচ্চসংখ্যক আবেদনের আগের রেকর্ডটি ঘটেছিল ২০০২ সালে। সে বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩ হাজার ৮১ জন আশ্রয়প্রার্থী।

প্রসঙ্গত, চলতি একবিংশ শতকের শুরু থেকে অভিবাসন ইস্যুটি যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা