ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৪ সকাল

মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে : তারেক রহমান

মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে : তারেক রহমান, ছবি: সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে। গণতন্ত্র বিপন্ন হলে বিএনপি’র স্বার্থও বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। 

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে বিএনপি’র বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্যের শুরুতেই তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি স্মরণ করেন তার দলের নেতাকর্মীদের। দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি গণতন্ত্রকামী দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিতে চাই, বিএনপি শুধু ভোটের পুনরুদ্ধারই নয়, আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায়। আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যে সরকার আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমি জনগণের সমর্থন চাই, সবার সহযোগিতা চাই।’

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদের এলডি হলে সভাটি শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরও পড়ুন

সভার শুরুতে গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহিদ এবং দলের প্রয়াত নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠশেষে স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ। জোহরের নামাজ ও দুপুরের আহারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সারাদেশ থেকে আসা নেতারা এই সেশনে বক্তব্য দেবেন। সভাপতি তারেক রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে রাতে শেষ হবে বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশন। বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা, উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফরম কিনেছেন এমন ব্যক্তিরাও আমন্ত্রিত সভায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা