ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৬ বিকাল

শুক্রবারের মধ্যে কমিটির বিষয় সমাধানের আল্টিমেটাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  

সংগৃহিত,শুক্রবারের মধ্যে কমিটির বিষয়টি সমাধানের আল্টিমেটাম 

সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় সমাধানের আল্টিমেটামও দিয়েছে তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। ২৮ তারিখের মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচি ঘোষণা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

রাত সাড়ে ৯টার পর তারা বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার নতুন সংগঠনের ঘোষণা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে ওই সময় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ নতুন যে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠন হয়েছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্রদের নতুন দলটির কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।
এ ছাড়া সগঠনটির সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। 

আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল