ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৮ বিকাল

সিলেটে ছাগল কিনতে বেড় হয়ে ব্যবসায়ী নিহত

সিলেটে ছাগল কিনতে বেড় হয়ে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:   সিলেটের সদর উপজেলার পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে ছাগল কিনতে বেরিয়ে যাওয়া সমর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উদ্ধার করা হয়।

সমর আলী একই ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।


পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সমর আলী বাড়ি থেকে ছাগল কেনার কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে বের হন। তবে বাড়িতে কোনো এলাকায় যাচ্ছেন সেটি বলে যাননি। সে সময় তিনি সঙ্গে মুঠোফোনও নিয়ে যাননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বুধবার দুপুর ১টার দিকে সমর আলীর মরদেহ একই ইউনিয়নের ফতেহপুর পীরেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, পীরেরগাঁও গ্রামের মসজিদে ওইদিন সন্ধ্যায় তিনি নামাজ পড়েছিলেন। সে সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার দেখাও হয়েছিল। সে সময় তিনি ছাগল কেনার কথাও বলেছিলেন। পরদিন বুধবার বেলা একটার দিকে স্থানীয়রা ঝোপের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে বলেন, বৃদ্ধের গায়ে ছুরিকাঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ডেকে নিয়ে খুন করেছে। পরে মরদেহ গুম করার জন্য লতাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি