ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৭ দুপুর

‘ও সাথী’তে অন্যরকম তানিন সুবহা

তানিন সুবহা

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘ও সাথী’ শিরোনামের নতুন একটি গান। এই গানের মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। নয়ন ও সুস্মিতার গাওয়া ‘ও সাথী’ গানটি লিখেছেন বাবুল রেজা। সুর করেছেন ওয়াহিদুল ইসলাম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন।

তানিন সুবহা বলেন,‘ অনেকদিন পর কোনো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। গানটির কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। গানটির ভিডিওচিত্র আশা করছি দর্শক শ্রোতার ভালোলাগবে।’

তানিন সুবহা একাধারে একজন অভিনেত্রী, মডেল ও বিউটিসিয়ান। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে মিডিয়াতে তার কাজ করা শুরু। প্রথম বিজ্ঞাপনে, তারপর একে একে নাটকে, সিনেমায় ও মিউজিক ভিডিওতে মডেলিং শুরু করেন। কেউ যখন মিডিয়াতে কাজ শুরু করেন, তখন আসলে নানান ধরনের মানুষ নানান ধরনের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে পাশে এসে দাঁড়ায়। কিন্তু কে যে সত্যিই স্বপ্ন পূরণ করতে মন দিয়ে নিঃস্বার্থভাবে পাশে থাকে তা বুঝে উঠতেই সময় চলে যায়। এভাবেও যেন অভিনয় জীবনের অনেকটা সময়ে কেটে গেলো তার মানুষ চিরতে চিনতে। কিন্তু পথচলার এই অতীত অভিজ্ঞতায় এই সময়ে এসে উপলদ্ধিটা এমন হয়েছে তানিন সুবহা’র যে এখন আর ভুল হয়না, ঠিকঠাক কাজটাও তিনি করতে পারেন। তার জীবনের চারপাশে কারা খাঁটি মানুষ তা তিনি বুঝে গেছেন। তাই এখন হয়তো সার্কেলটা ছোট হয়ে গেছে। কিন্তু কাজে এখন তার মনোযোগ শতভাগ। নাটকেও অভিনয় করছেন তিনি। সিনেমাতেও অভিনয় করছেন। আর নিজের যে বিউটি পার্লার তাও যেন নিজের নির্দেশনায় ঠিকঠাক মতো পরিচালিত করতে পারছেন।

তানিন সুবাহ বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ‘বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৬’, ‘মিডিয়া ডিজিট স্টার অ্যাওয়ার্ড ২০২২’, ‘এজেএফবি অ্যাওয়ার্ড’, ‘৯ মিজাফ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’, ‘এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড ২০২২’ ,‘ জেপি টিভি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন থেকে নানান সময়ে সিনেমাতে ও নাটকে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এদিকে এরইমধ্যে তানিন সুবহা অভিনীত নতুন সিনেমা ‘দেনা পাওনা’র শুটিং শুরু হবার কথা ছিলো। কিন্তু আপাতত সিনেমাটির শুটিং শুরু হচ্ছেনা।

আরও পড়ুন

‘দেনা পাওনা’ নির্মাণ করবেন সাদেক সিদ্দিকী। সরকারী অনুদানে নির্মীয়মাণ এই সিনেমায় তানিন সুবহা অভিনয় করবেন মেজ বউ চরিত্রে। তানিন জানালেন ছোটবেলায় গান করতেন তিনি। তানিন সুবহার মা মিসেস তাসলিমাও গান করতেন। মায়ের কাছেই তানিন সুবহার গানে হাতেখড়ি। গৌরনদী একাডেমিতে গান শিখেছেন তানিন। পরবর্তীতে ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছেও তিনি গানে তালিম নিয়েছেন।

মায়ের মতো স্কুল কলেজেও গান গেয়েছেন তানিন সুবহা। ‘ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শো’তে তানিন বরিশাল বিভাগ’র অডিশনে অংশ নেন। তবে খুব বেশিদূর এগিয়ে যেতে পারেননি তিনি। শুধু তাই নয় এরপর তানিন সুবহা ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’তে অংশ নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬