ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩১ দুপুর

‘তারকা অতিথি’ হিসেবে ‘বক্সিং শো’তে আজ প্রিয়াঙ্কার উপস্থিতি

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।

অভি মঈনুদ্দীন ঃ আজ বিকেল তিনটা থেকে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁওতে অনুষ্ঠিত হবে ‘বক্সিং শো’। এই ‘বক্সিং শো’তেই একজন ‘তারকা অতিথি’ হিসেবে উপস্থিত থাকবেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই।

প্রিয়াঙ্কা বলেন,‘ আমি বিগত এক বছরেরও বেশি সময় ধরে বক্সিং, মার্শালআর্ট’র সাথে সম্পৃক্ত। আর আজ যে বক্সিং শো হবে এতে এই প্রজন্মের একজন তারকা হিসেবেই আমি উপস্থিত থাকবো। শো চলাকালীন সময়ে এতে যারা অংশগ্রহন করবেন তাদের সঙ্গে কথা বার্তা বলা, তাদেরকে অনুপ্রেরণা দেয়া’সহ বক্সিং রিলেটেড অন্যান্য কাজের সাথে পুরোটা সময় রিলেট থাকা। আমার কাছে মনে হয় এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। যে কারণে নিজের ভেতেরই ভীষণ ভালোলাগা কাজ করছে। ধন্যবাদ আয়োজকদের আমাকে এই বক্সিং শো’র সাথে যুক্ত রাখার জন্য।’

এদিকে মোঃ আসলাম পরিচালিত ‘তব্ধুসঢ়;ও প্রেম দামী’ সিনেমার কাজ দীর্ঘদিন পর আবারো শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। যে কারণে প্রিয়াঙ্কা আছেন বেশ খোশ মেজাজে। কারণ এই সিনেমা নিয়ে তার প্রত্যাশা অনেক। ‘ছায়াছন্দ’র উপস্থাপনা দিয়ে মিডিয়াতে তার প্রথম কাজ শুরু । প্রথম মিউজিক ভিডিওর মডেল হন মোঃ সামছুল হুদার পরিচালনায় আরেফিন রুমির ‘এক পলকে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন। নাটকে তাকে প্রথম দেখা যায় পরপর দুটি নাটকে। একটি ‘প্রেস্টিজ’ ও অন্যটি ‘হৃদয় ঘটিত’। দুটি নাটকেই তার বিপরীতে ছিলেন সজল।

আরও পড়ুন

এরপর যে নাটকগুলোতে দর্শক তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সে নাটকগুলো হলো বিশেষত ‘স্বামী স্ত্রীর গল্প’,‘ ভিতুর ডিম’,‘ ব্যাড বয় মজিদ’,‘ ঝড় বৃষ্টির রাতে’,‘ আমার এক সঙ্গী ছিলো’,‘ আমি তোমার সিনিয়র’, ধারাবাহিক ‘মুসা’,‘ স্বপ্নের রানী’ ইত্যাদি। প্রিয়াঙ্কা অভিনীত প্রথম সিনেমা ছিলো মনতাজুর রহমান আকবরের ‘যেমন জামাই তেমন বউ’। এরপর তিনি মোঃ আসলামের ‘তবুও প্রেম দামী’, মোহাম্মদ হান্নানের ‘কী করে বলবো প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন। সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র সঙ্গে একটি রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। অভিনয় করেছেন মীর সাব্বির, সজল, শাহেদ, সাজু’সহ আরো অনেকের বিপরীতে। প্রবল ইচ্ছে রয়েছে মোশাররফ করিমের সঙ্গে একই নাটকে অভিনয় করার। রাজধানীর যাত্রাবাড়ির আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজের ছাত্রী প্রিয়াঙ্কার বাবা মোঃ আসাদুজ্জামান ও মা মনোয়ারা বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা