ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৪ দুপুর

সড়কের পাশে ট্রাকে আগুন; দগ্ধ কিশোরের মৃত্যু

সড়কের পাশে ট্রাকে আগুন; দগ্ধ কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক:    কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে সদর উপজেলার সতাল এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা একটি ট্রাকে আগুন লেগে পুড়ে প্রাণ গেছে ঘুমন্ত এক কিশোরের। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।

তার নাম নাঈম মিয়া (১৩)। সে শহরতলির সতাল এলাকার লোকমান মিয়ার ছেলে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে থামিয়ে রাখা ওই ট্রাকে আগুন লাগার এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি জানান, গভীর রাতে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখেন এলাকাবাসী আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় নাঈমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় নাঈমের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটি নাঈমের মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদের সামনে ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমিয়ে ছিলেন কিশোর নাঈম। গভীর রাতে আগুন ধরে গেলে সেই আগুনে গুরুতর দগ্ধ হয় সে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী