ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৭ দুপুর

ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক ঢামেকে

ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক ঢামেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন।

 

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, সাত কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, নতুন কমিটিতে তাদের প্রতিনিধিত্ব কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। আহতদের মধ্যে মিশু আলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং আকিব আল হাসান মাস্টার্স প্রিন্টিং অ্যান্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

তবে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প