ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৩ দুপুর

ডিসি হোসনা আফরোজা

ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য বিতরণে গড়িমসি হলে ব্যবস্থা 

ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য বিতরণে গড়িমসি হলে ব্যবস্থা , ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা খাদ্যবান্ধব কমিটির সভা আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুম আলী বেগ, ডিএই‘র উপ-পরিচালক একেএম মফিজুল ইসলাম, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাহাত রিটু প্রমুখ।

সভায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্ত উপজেলা খাদ্যবান্ধব কমিটি প্রেরিতে ডিলারদের নাম অনুমোদন করা হয়। সভায় শিবগঞ্জ উপজেলায় ৩২, সোনাতলা উপজেলায় ১৯, সারিয়াকান্দি উপজেলায় ২৯,গাবতলী উপজেলায় ১৪, আদমদিঘীউপজেলায় ২৮ এবং দুপচাঁচিয়া উপজেলার ১৩ ডিলারকে অনুমোদন দেওয়া হয়।  জেলার অন্য উপজেলা গুলোর ডিলার নিয়োগ সম্পন্ন হওয়ার প্রেক্ষিতে অনুমোদন দেওয়া হবে।

আরও পড়ুন

সভায় জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ও এম এস,টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির পন্য সঠিক ভাবে বিতরণ না হরা হলে বা বিতরণে কোন গড়িমসি করা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬