ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৩ দুপুর

নারায়ণগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা

নারায়ণগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর শৈলকুড়া এলাকার একটি ইটভাটার পরিত্যক্ত জায়গা থেকে বায়েজিদ (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে জানিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাইজিদ ফতুল্লা রেলস্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চটপটি খাওয়ানোর কথা বলে প্রতিবেশী ফেরদৌস বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায় শিশু বায়েজিদকে। পরে রাতে শিশুটির বাবাকে ফোন করে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে বায়েজিদকে হত্যা করা হবে বলে ফোন বন্ধ করে দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন।

আরও পড়ুন

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেরদৌসকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ইটভাটার পরিত্যক্ত ঝোঁপ থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক