ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৩ সকাল

‘গোল্ড কার্ড’ দিয়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব! 

‘গোল্ড কার্ড’ দিয়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব! , ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই ‘গোল্ড কার্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও কেনা যাবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে 'গোল্ড কার্ড' চালু হবে যার মাধ্যমে ৫০ লাখ ডলারে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব।

তিনি জানান, এই নতুন গোল্ড কার্ড দিয়ে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ‘ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
 
রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।'
 
এদিকে ইউএসসিআইএস ওয়েবসাইট অনুসারে, ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল।

আরও পড়ুন

অন্যদিকে নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার ইবি-৫ প্রোগ্রামকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, ‘প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’ এটি ছিল কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি