ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৮ সকাল

কুয়েটে’র শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে

কুয়েটে’র শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে, ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কিছু শিক্ষার্থী আবাসিক হল ত্যাগ করে বাড়িতে চলে যাচ্ছে। ভোর থেকেই ভারি ব্যাগ ও অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়ে আজ বুধবার সকাল দশটার মধ্যে সকল শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের সময়সীমা বেধে দিয়েছে।

সরেজমিনে, বুধবার সকাল থেকে কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায়। যদিও রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে হল ত্যাগের সিদ্ধান্ত মানবে না বলে ঘোষণা দিয়েছিল। এদিকে সকাল থেকে ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল ত্যাগ না করার ঘোষণা দেন। এর আগে বিকেলে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

তার আগে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় (জরুরি) এমন সিদ্ধান্তের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর কুয়েটের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।  কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং সিনিয়র সিকিউরিটি অফিসার মো. সাদেক হোসেন প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর