ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪২ দুপুর

বগুড়ায় পুলিশ দেখে পালানোর সময় চাকু ও চায়নিজ কুড়ালসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ায় পুলিশ দেখে পালানোর সময় চাকু ও চায়নিজ কুড়ালসহ দুই যুবক গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছিনতাইকারী সন্দেহে একটি বার্মিজ চাকু ও একটি চায়নিজ কুড়ালসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই তন্ময় কুমার বর্মনসহ পুলিশের একটি টিম শহরের জহুরুল নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, শহরতলির মধ্য পালশা গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে শুভ প্রামানিক (২০) ও পুরান বগুড়া হিন্দুপাড়ার পলাশ ঘোষের ছেলে পার্থ ঘোষ (১৯)। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে জহুরুল নগরে মদিনা মসজিদের কাছে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলছিল।

আরও পড়ুন

এসময় পুলিশ দেখে পালানোর সময় ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে শুভর কাছ থেকে একটি বার্মিজ চাকু ও পার্থের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫