ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:১৭ দুপুর

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে খেলতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কুনিপুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্তা গ্রামের আবু বক্কার সিদ্দিক (৪২) এর ৩ মেয়ের পরে একমাত্র ছেলে সন্তান বায়েজিদ। ওই দিন বাড়ির পাশে পুকুর পারে প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানিতে পরে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার মা তাকে খুঁজতে থাকে।

আরও পড়ুন

প্রতিবেশীদের বাড়িতে না পেয়ে মায়ের কান্নাকাটি দেখে পুকুরের পানিতে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।দ্রুত তাড়াশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার তথা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক